PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

Editor-3
এপ্রিল ২৯, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
| 5
Link Copied!

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ দুই ব্যক্তিকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিকরগাছা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে দোকান বসানোর দায়ে মনিরামপুর উপজেলার স্বরণপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে পান্নু (৩৭)-কে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ওয়াপদা রোড সংলগ্ন নাসিমা কমপ্লেক্সে অবস্থিত এস.কে ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে ১ পিস মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে প্রতিষ্ঠানের কর্মচারী, শ্রীরামপুর গ্রামের মৃত শ্যামল রায়ের ছেলে বিষ্ণু কুমার রায় (৩৪)-এর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (সংস্থাপন শাখা, মিডিয়া সেল) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া। তিনি জানান, জনস্বার্থ রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্থানীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুনঃ  ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST