PriyoKhobor-PNG
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Editor-3
এপ্রিল ২৯, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
| 16
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি অভিযানে বগুড়া শহরের পুরান বগুড়া দক্ষিণ পাড়া এলাকা থেকে ৩১ গ্রাম হেরোইন ও ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আখি খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
‎র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পুরান বগুড়া দক্ষিণ পাড়া এলাকায় একটি বসতবাড়িতে নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কার্যক্রম চলছে। এ তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে র‌্যাব-১২ এর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
‎অভিযানে বেলাল শেখের ভাড়াটিয়া আখি খাতুনকে মাদকসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১ গ্রাম হেরোইন, ৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
‎ পরবর্তীতে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমানে নেশা জাতীয় ট্যাবলেড উদ্ধার।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST