PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার কাহালুতে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৮, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
| 10
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালু উপজেলায় অবৈধ নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রেজা তালুকদার (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ডিএনসি’র জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের একটি টিম তাকে আটক করে। তিনি উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকওড় গ্রামের মৃত শফিউজ্জামান তালুকদারের ছেলে।

অভিযানকালে তার নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে দেহ তল্লাশি করে একটি সিনথেটিক ব্যাগের মধ্যে রাখা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় ট্যাবলেটগুলো তার ডান হাতে ধরা অবস্থায় পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কাহালু থানায় উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারে সহায়তার হাত ফাউন্ডেশন এর সচেতনতা কার্যক্রম।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST