PriyoKhobor-PNG
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় র‍্যাব-১২ এর পৃথক অভিযানে শাকিল হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৭, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
| 3
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় চাঞ্চল্যকর শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামীকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

‎র‍্যাব-১২ এর সিপিএসসি, বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) রাতে বগুড়া শহরের মালগ্রাম খান্দার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাবতলী থানার মামলা নং-৪ (তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫), ধারা ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর এজাহারভুক্ত ৪ নম্বর পলাতক আসামী মোঃ সম্রাট হোসেন (২২)-কে গ্রেফতার করা হয়। তিনি গাবতলী থানার প্রথমারছেও এলাকার বাসিন্দা।

‎একই রাতে আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে একই এলাকার আরেকটি বাড়িতে পৃথক অভিযান চালিয়ে একই মামলার ৫ নম্বর পলাতক আসামী মোঃ উজ্জল হোসেন (৩৯)-কে গ্রেফতার করা হয়। তিনিও একই এলাকার বাসিন্দা।

‎গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জের ধর্মপাশায় ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST