
ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী জেলা ইউনিটের দায়িত্ব পালন করে আসছিলেন এনজিও কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ফকির আব্দুল জব্বার ও তার পরিবারের সদস্যরা। এ সময়ের মধ্যে জেলা শহরের প্রাণকেন্দ্র ২নং রেলগেট এলাকায় রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণসহ ওই ভবনে কেকেএস-এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। সময়ের পরিক্রমায় পরিবর্তন এসেছে জেলা ইউনিটের পরিচালনা পর্ষদে। এর ধারাবাহিকতায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী জেলা ইউনিটের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সহ-সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তার সভাপতিত্বে প্রথম দাপ্তরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে জেলা রেড ক্রিসেন্ট ভবনের তৃতীয় তলার সম্পূর্ণ অংশ এবং দ্বিতীয় তলার দুটি কক্ষের জন্য কেকেএস-এর সঙ্গে পূর্বের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তা আর নবায়ন না করার সিদ্ধান্ত। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে কেকেএস-কে ভবন থেকে তাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ৩০ দিনের মধ্যে বকেয়া ভাড়া পরিশোধ করতে বলা হয়েছে। এছাড়া আগামী ৪ মের মধ্যে বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব ভাউচারসহ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনের নিচতলায় তৎকালীন চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের নামে থাকা দুটি দোকানসহ অন্যান্য দোকানের জামানতের অর্থ ব্যাংকে জমা না দিয়ে ব্যয়ের বিষয়ে বিল-ভাউচার উপ¯’াপনের নির্দেশনাও দেওয়া হয়েছে। সভায় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। ছবি আছে।


