PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নারায়ণগঞ্জের ব্যবসায়ী মানিক ৯৭ বোতল ফেয়ারডিলসহ বগুড়ায় গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৭, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
| 8
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

‎র‌্যাব সূত্রে জানা যায়, দিনাজপুরের রানীরবন্দর থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে করে এক ব্যক্তি মাদকদ্রব্য বহন করছে – এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে বগুড়া সদর উপজেলার ঠেংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজের সামনে রংপুর-বগুড়া মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।

‎এ সময় বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে মোঃ মানিক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার লামাপাড়া পূর্ব গ্রামের বাসিন্দা।

‎গ্রেফতারের সময় তার কাছ থেকে ৯৭ বোতল অবৈধ ফেয়ারডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে সাজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST