PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ শ্যামল মীর

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৬, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
| 9
Link Copied!

শাহিনুর আক্তার,(নরসিংদী)প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নারায়ণপুর ইউনিয়নের কমিটি র্গঠনকে ঘিরে সংগঠনটির রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে একাধিক নাম। সম্ভাব্য সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে অন্যতম হলেন যুবনেতা মোঃ শ্যামল মীর।

বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের যুবদলের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং সংগঠনের কঠিন সময়ে রাজপথে সক্রিয় থাকা নেতাদের গুরুত্ব দেবে বিএনপি। শেষ পর্যন্ত কে নেতৃত্বে আসবেন তা নির্ভর করবে নরসিংদী জেলা যুবদল ও বেলাবো উপজেলা যুবদলের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলন, কর্মসূচি এবং জনগণের অধিকার আদায়ে মোঃ শ্যামল মীর ছিলেন সম্মুখসারিতে। ঢাকার রাজপথে জুলাই আন্দোলনসহ স্বৈরাচারবিরোধী সকল কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া গত জাতীয় নির্বাচনে বর্তমানে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন।

সমর্থকদের ভাষ্য, প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সংগঠন ছেড়ে সরে যাননি বরং রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাদের দাবি, কঠিন সময়ে দলীয় পতাকা আঁকড়ে ধরে নেতৃত্ব দেওয়ার কারণেই তৃণমূল কর্মীদের মধ্যে মোঃ শ্যামল মীরের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

নেতাকর্মীদের আশা, নতুন কমিটির মাধ্যমে যুবদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং জনগনের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে পরিস্কার পরিছন্নতা অভিযানের উদ্বোধন

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST