PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৬, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
| 0
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন আসামীকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) তমাল সরকার, বিপি-৯২২১২৩৮০৮৬ সঙ্গীয় ফোর্সসহ বেলাব থানাধীন বেলাব সরকারি হোসেন আলী কলেজগামী সড়কের মা-মনি স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১) মোঃ রাজীব মিয়া (২১), পিতা: মমিন মিয়া, সাং: কামরাব কান্দাপাড়া, থানা: শিবপুর, জেলা: নরসিংদী।

২) মোমান মিয়া ওরফে মোমেন মিয়া (৩৭), পিতা: জজ মিয়া, সাং: কামরাব কান্দাপাড়া, থানা: শিবপুর, জেলা: নরসিংদী।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৭,৫০০ টাকা) এবং ১৯ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৫,৭০০ টাকা) উদ্ধার করা হয়। এছাড়াও একটি সবুজ রঙের ব্যাটারি চালিত বিভাটেক (আনুমানিক মূল্য ২,০০,০০০ টাকা) জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ এসএম আমানুল্লাহ জানান , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

আরও পড়ুনঃ  ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST