PriyoKhobor-PNG
সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বোয়ালমারীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৪, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
| 9
Link Copied!

 

মুশফিকুর রহমান, ফরিদপুর (বোয়ালমারী) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কৃষি ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে মধুমতি নদী থেকে কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

 

উপজেলার গুনবহা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফলক উন্মোচন করে এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “কৃষি প্রধান এই অঞ্চলে সেচ সুবিধা নিশ্চিত করতে এবং জলাবদ্ধতা নিরসনে এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ভরাট হয়ে থাকায় কৃষকরা যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, এই পুনঃখনন প্রকল্পের মাধ্যমে তার স্থায়ী সমাধান হবে।”

 

তিনি আরও জানান, বর্তমান সরকার পরিবেশ রক্ষা এবং দেশের জলাশয়গুলোর নাব্যতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

 

খাল খনন শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা।

য়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা সার্কেল মো. আজম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সহাকরি কমিশনার ভূমি শিব্বির আহমেদ, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মধুমতি নদীর সাথে সংযোগকারী এই খালটি পুনঃখনন করা হলে গুনবহা ও পার্শ্ববর্তী এলাকার শত শত একর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে। খনন কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুনঃ  খন্দকার টোলা সড়কের বেহাল দশা: জনদুর্ভোগে ৫০ টি গ্রামের মানুষ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST