PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে চুরি হওয়া ২টি গরু উদ্ধার, চোর গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৪, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
| 7
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত গরু চোর সোহাগ আকন্দ (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৬ এপ্রিল দিবাগত রাতে ধুনট পৌরসভার জিঞ্জিরতলা সরকারপাড়া গ্রামে বেবি রানী সরকারের গোয়ালঘর থেকে একটি সাদা-কালো রঙের গাভী ও একটি বাছুর চুরি হয়। চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

এ ঘটনায় ভুক্তভোগী বেবি রানী সরকার (৫৫), স্বামী অজয় সরকার, ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি পশ্চিমপাড়া গ্রাম থেকে অভিযুক্ত সোহাগ আকন্দকে গ্রেপ্তার করে। পরে তার বসতবাড়ি থেকে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ধুনট থানায় মামলা নং-১৭, তারিখ ২৪ এপ্রিল ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস শুকুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরু উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  কামারখন্দে ব্র্যাক সিড এন্ড এগ্রোর কর্মশালা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST