PriyoKhobor-PNG
শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৯৫৫ পিস ইয়াবাসহ ফরিদপুরের শাহ আলম গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৪, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
| 19
Link Copied!

 

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরিদপুর জেলার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহ আলম সরদার (৩৯)।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ঢাকা থেকে দিনাজপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বহন করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মালাহার পূর্বপাড়া এলাকায়, এমটিবি ইটভাটার সামনে বগুড়া-রংপুর মহাসড়কে একটি মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করে র‍্যাব-১২ এর একটি দল।

‎অভিযানকালে সন্দেহভাজন যাত্রী মোঃ শাহ আলম সরদারকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি স্মার্টফোন, ১টি বাটন মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ ৪,১০০ টাকা জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃত শাহ আলম সরদারের বাড়ি ফরিদপুর সদর উপজেলার স্টেশন রোড এলাকার কুঠিবাড়ী এলাকায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরও পড়ুনঃ  ভারত সীমান্তে ২০০ একর জমির মালিকানা ফেরত পাচ্ছে বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST