PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৩, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
| 7
Link Copied!

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা খুলনা।।

খুলনার পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ অর্নব ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, ওসি (অপারেশন) জুলফিকার আলি, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম। পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, নবলোক প্রতিনিধি কাজী ফারহানা আফরোজ, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি মার্শিয়া হালদার। সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজা, ডাঃ নয়ন সরকার, ডাঃ প্রান্ত সরদার, ডাঃ জাফর আহমেদ, ডাঃ আঁখি দাস, ডাঃ তানভীর আহমেদ, ডাঃ ইমরান হোসেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, শাহজামান বাদশা, জালাল আহমেদ, মাজহারুল ইসলাম মিথুন, নার্স সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত মন্ডল, সিনিয়র স্টাফ নার্স মৌসুমী ফৌজদার, আরতি সরদার, প্রজ্ঞা মৈত্র, মনিরা খাতুন, এমটি (ইপিআই) সাহানারা পারভীন, নবলোকের মুক্তা বিশ্বাস ও স্বাস্থ্য কর্মী, গণমাধ্যম কর্মী, ইমাম, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  বগুড়ায় রাহুল গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ, উত্তেজনা; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST