PriyoKhobor-PNG
বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছার প্রধান সড়কে বাস রাখায় তীব্র যানজটে জন ভোগান্তি চরমে; টার্মিনাল নির্মাণ জরুরি 

আব্দুল আজিজ
এপ্রিল ২৩, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ণ
| 16
Link Copied!

খুলনার পাইকগাছায় বিভিন্ন রুটে প্রতিনিয়ত বাড়ছে বাসের সংখ্যা। অথচ বিপুল পরিমাণ বাস রাখার জন্য নেই কোন টার্মিনাল। বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা এবং মজুদ থাকা এসব বাস সারিবদ্ধ ভাবে রাখা হয় উপজেলা সদরের প্রধান সড়কে। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট, প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। সড়কের প্রশস্তকরণ কাজ চলমান থাকায় এবং তেলপাম্পের দীর্ঘ লাইনের কারণে যানজটের চিত্র ভয়াবহ রুপ নিয়েছে। জ্যামে আটকা পড়ে হাফ কিলোমিটার পাড়ি দিতে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এতে একদিকে যেমন জ্বালানি এবং সময় অপচয় হচ্ছে, পাশাপাশি ভোগান্তি বেড়েছে চাকরিজীবী সহ সর্বসাধারণের। এলাকার অন্যতম প্রধান এ সমস্যা নিরসনে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণে জরুরি পদক্ষেপ নিতে হবে উপজেলা প্রশাসন, পৌরসভা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

জেলার পাইকগাছা ও কয়রা উপজেলা সহ আশপাশ এলাকার লক্ষ লক্ষ মানুষের খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য একমাত্র প্রধান সড়ক টি বাস মালিকরা দীর্ঘদিন টার্মিনাল হিসেবে ব্যবহার করে আসছে। বাস মালিক শ্রমিকদের অভিযোগ প্রতিনিয়ত সড়কে যেমন মানুষের চলাচল বেড়েছে, তেমনি মানুষের সহজ যাতায়াতের জন্য যানবাহনের ও সংখ্যা বাড়ছে। কিন্তু যানবাহন রাখার জন্য সরকারি ভাবে নির্দিষ্ট কোন স্থান নাই। সকল ক্ষেত্রে উন্নয়ন হলেও হলেও বাস টার্মিনালের কোন উন্নয়ন নেই। এ ব্যাপারে এখনো কোন কাউকে কোন কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফলে অনেকটাই নিরুপায় হয়ে সড়কে বাস রাখতে বাধ্য হচ্ছে বাস মালিকরা। অন্যদিকে সাধারণ মানুষের অভিযোগ বাস মালিক ও শ্রমিকরা তাদের সুবিধার জন্য নিজেদের ইচ্ছে মতো জিরোপয়েন্ট ও এর আশেপাশে সড়কে বাস রেখে যানজটের সৃষ্টি করছে। ব্যস্ততম সড়ক পরিহার করে একটু দুরে গিয়ে ফাঁকা জায়গায় বাস রাখলে যানজটের তীব্রতা থাকতো না এমনটাই মনে করছেন জনসাধারণ। অনার্স পড়ুয়া শিক্ষার্থী ইয়াস খান বলেন ভোগান্তির অন্যতম ভিকটিম আমরা শিক্ষার্থীরা। সরকারি ভাবে সড়কের উন্নয়ন করা হলেও আমরা এর সুফল পাচ্ছি না। সড়কে সারিবদ্ধভাবে বাস রাখায় এর সুফল পুরোটাই বাস মালিকরা পাচ্ছেন। স্বাভাবিক চলাচলের জন্য সড়কে বাস রাখা বন্ধ করা উচিত বলে জানান এলাকার কৃতী এ শিক্ষার্থী। কৃষক শান্ত মন্ডল বলেন তরমুজ এলাকার অন্যতম অর্থকরী একটি রবি ফসল। এলাকার উৎপাদিত তরমুজ বেশিরভাগ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে। সরবরাহ ব্যবস্থা বিশেষ পরিবহন ব্যবস্থা ভালো হলে কৃষকরা লাভবান হয়। এখন ভরা মৌসুমে তরমুজ বহণ করা ট্রাক এবং পিকআপ গুলো উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় পৌছানোর পর তীব্র যানজটের কবলে পড়ে, এসময় ট্রাক চালকদের অনেক সময় খারাপ ব্যবহার করা হয়, এ কারণে আগ্রহ হারাচ্ছেন তরমুজ ব্যবসায়ীরা। নিরপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন জিরোপয়েন্ট হচ্ছে সবচেয়ে ব্যস্ততম এলাকা। বর্তমানে এখানকার প্রধান সড়কের উন্নয়ন কাজ চলছে, এর মধ্যে ব্যস্ততম সড়কের পাশে সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে বাস, পাশাপাশি তেলপাম্পের যানবাহনের দীর্ঘ লাইনের কারণে তীব্র যানজট সৃষ্টি এবং চরম জন দুর্ভোগ বেড়েছে। তেলপাম্প থেকে জিরোপয়েন্ট হয়ে দ্বিতীয় কালভার্ট পর্যন্ত প্রধান সড়ক উম্মুক্ত রাখতে পারলে যানজট অনেকাংশে কমে যেত বলে মনে করছেন নিসচা সেক্রেটারি। সড়কের এক পাশে স্থায়ীভাবে বাস রাখলে সড়ক ক্ষতিগ্রস্ত হয় বলে জানান উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব। বাস মালিক সমিতির জেলা ও স্থানীয় নেতা অমরেশ কুমার মন্ডল বলেন বর্তমানে পাইকগাছা খুলনা এবং পাইকগাছা কয়রা রুটে চলাচলের জন্য আমাদের প্রায় শতাধিক বাস রয়েছে। এ-সব বাস রাখার জন্য টার্মিনাল কিংবা নির্দিষ্ট কোন জায়গা নাই। ফলে আমরা অনেকটাই নিরুপায় হয়ে সড়কের পাশে বাস রাখতে বাধ্য হই। তিনি বলেন আমরা পাম্প মালিক কে একদিন ডিজেল এবং একদিন পেট্রোল দিতে পরামর্শ দিয়েছি। আশা করছি এতে যানজট অনেক কম হবে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এখানকার অন্যতম প্রধান সমস্যা এবং প্রয়োজন বাস টার্মিনাল। টার্মিনাল না থাকার কারণে জন দুর্ভোগের জন্য আমরা ব্যথিত। গুরুত্বের সাথে বিষয় টি বিবেচনা করে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পৌরসভা সহ আমরা সবাই কাজ করছি বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা।

আরও পড়ুনঃ  বগুড়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST