PriyoKhobor-PNG
শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে সরকারি রাস্তা কেটে আনারস চাষ, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২২, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
| 3
Link Copied!

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় সরকারি রাস্তা কেটে আনারস চাষ করার অভিযোগে কাজল মিয়া নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, এনএসআই ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাসিন্দা কাজল মিয়া (পিতা: শাহ নেওয়াজ) সরকারি রাস্তা কেটে আনারস চাষ করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন জানায়, সরকারি সম্পত্তি দখল বা ক্ষতিসাধনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম রাজারহাটে ‘ভূমি সেবা সপ্তাহ ২০২৬’উদ্বোধন।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST