PriyoKhobor-PNG
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২২, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
| 7
Link Copied!

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে পানিতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

২২ এপ্রিল বুধবার বিকেল ৫ টায় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামের লোহার পুকুরে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলো ঐ গ্রামের মোঃ এনামুল হকের ছেলে আলী হোসেন (১০) ও রহমত আলী (৯)। তারা দুজনেই মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম ও ৪র্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম আমু ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারা স্কুল ছুটির বাড়ীতে এসে পার্শ্ববর্তী পুকুরে (লোহার) ৪ বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় আল ইমরান নামের একজন তাদের পুকুরে দেখতে না পেয়ে বাড়ীতে খবর দেয়। এরপর লোকজন এসে পুকুরে নেমে পানির নিচ থেকে তাদের তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আপন দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুনঃ  বগুড়ার গাবতলীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার, ১ বছরের কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST