PriyoKhobor-PNG
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে পানি নিস্কাশনের পথ বন্ধ করে বাড়ী নির্মাণের অভিযোগ

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২২, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
| 6
Link Copied!

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া – ইটাখোলা সড়কের শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্টের পানি নিস্কাশনের পথ বন্ধ করে বসত বাড়ী নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে করে বর্ষা মৌসুমে ঐ এলাকার তিনটি মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শত শত বিঘা জমির ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় কৃষকদের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর করা অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টি ভারহুত, গোয়ালপাড়া ও হরিপুর মাঠের পানি শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্ট দিয়ে হারাবতী নদীতে নিস্কাশিত হয়। কিন্তুু শিরট্টি গ্রামের প্রভাবশালী আব্দুল আলীম নামের এক ব্যক্তি কালভার্ট দুটির পানি নিস্কাশনের মুখ বন্ধ করে ইটের বাড়ী নির্মাণ কাজ শুরু করেন। এতে করে উল্লেখিত মৌজায় মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষতি হবে।

শিরট্টি গ্রামের কৃষক মতিয়ার রহমান, মিজানুর রহমান, তোজাম্মেল সহ একাধিক কৃষক জানান, এই মাঠগুলোতে আলু, তরমুজ, ধান সহ বিভিন্ন ফসল চাষ করা হয়। সময়ে অসময়ে অধিক বৃষ্টি হলে মাঠের পানি বের হওয়ার একমাত্র পথ এই কালভার্ট। সেটিই বন্ধ হলে কৃষকরা পথে বসবে।

এবিষয়ে জানতে চাইলে আব্দুল আলীম বলেন, আমি সরকারী নিয়ম অনুসরণ করে ৩ ফিট জায়গা ছেড়ে দিয়ে বসত বাড়ী নির্মাণ করছি। এখানে পানি নিস্কাশনের পথ বন্ধ হওয়ার কোন সুযোগ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ বলেন, স্থানীয় ভূমি অফিসকে সরেজমিনে গিয়ে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরও পড়ুনঃ  জীবননগরে হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধিতে কৃষক কর্মশালা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST