PriyoKhobor-PNG
শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ ছালাম গ্রেপ্তার 

Editor-2
এপ্রিল ২০, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
| 8
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার শিবগঞ্জ উপজেলা-এর কাশিপুর এলাকার জয়পুর মোড়ে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস ছালাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেব গুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

‎সোমবার (২০ এপ্রিল) জয়পুরহাট-টু-মোকামতলা সড়কের উত্তর পাশে সোহেল ট্রেডার্সের সামনে এবং আলমগীর স্টোরের বিপরীতে পাকা রাস্তার উপর দাঁড়ানো জসিম আলিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-জ-০৪-০১৫৫)-এ এ অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেফতারকৃত আব্দুস ছালাম বগুড়ার কাহালু উপজেলা-এর দুর্গাপুর ইউনিয়নের হারলতা গ্রামের মৃত জহুর আলীর ছেলে। তিনি বাসের F-1 সিটে টিকিটবিহীন যাত্রী হিসেবে বসা অবস্থায় ছিলেন। এ সময় তার দেহ তল্লাশি করে অ্যাম্ফিটামিনযুক্ত এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ভিভিআইপি মুভমেন্টের সুযোগে একটি মাদকের চালান পাচারের চেষ্টা করা হতে পারে। সেই তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

‎এ ঘটনায় শিবগঞ্জ থানা-এ একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উপ-পরিদর্শক মোঃ শাহ আলম।

‎উদ্ধারকৃত মাদকের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালিত র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST