PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ৭৭ বোতল ফেয়ারডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Editor-2
এপ্রিল ২০, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
| 9
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

‎এরই ধারাবাহিকতায়, সোমবার (২০ এপ্রিল) রাত আনুমান সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, লালমনিরহাট জেলার পাটগ্রাম হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অবৈধ মাদকদ্রব্য বহন করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিএসসি, বগুড়া’র একটি আভিযানিক দল বগুড়া সদর থানার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া উত্তরপাড়া এলাকায় (কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীতে, ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ডাব্লিউ মার্কেটের সামনে) মাদকবিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে ‘বিটু হাজী ট্রাভেলস’ নামক একটি যাত্রীবাহী বাস (রেজি. নং: ঢাকা মেট্রো-ব ১৫-৭৩৬৪) তল্লাশি করে নিম্নোক্ত দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়:

‎ ইব্রাহিম (২৬), পিতা: মোঃ গিয়াস উদ্দিন, গ্রাম: চাপিলা, থানা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর

‎২। মোঃ শাহীন আলম (২৬), পিতা: মোঃ সাইফুল ইসলাম, গ্রাম: মধুপুর, থানা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম

‎তাদের কাছ থেকে ৭৭ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৪টি সিম কার্ড এবং নগদ ৩,৫০০/- টাকা জব্দ করা হয়েছে।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশে পরিণত করা সম্ভব বলে র‌্যাব বিশ্বাস করে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে নবনির্বাচিত বিএনপিপন্থী জেলা আইনজীবী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST