PriyoKhobor-PNG
সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

তালায় ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২০, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
| 5
Link Copied!

ইমরান হোসেন, তালা :

সাতক্ষীরার তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উত্তরণ হলরুমে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক মোঃ শহিদুল ইসলাম। ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার (উইম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি) এ জেড এম মৌসুম ইসলাম এবং প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মোবিলাইজেশন) মোঃ হাফিজুর রহমান।

অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমতা ফোরামের সভাপতি মোঃ আনিছুর রহমান, সেক্রেটারি শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম হায়দারসহ ১৩টি সিএসও’র প্রতিনিধিরা। কর্মশালায় প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  ৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST