PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার

Editor-3
এপ্রিল ২০, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
| 6
Link Copied!

 

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর অবশেষে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে দেশের সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হলো উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহর।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে সকালে বগুড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঘোষণার পর শহরজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সাধারণ মানুষকে। নাগরিক সমাজ, ব্যবসায়ী সংগঠন ও পেশাজীবীরা একে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।

বগুড়া দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত। ঢাকা-রংপুর মহাসড়কের কেন্দ্রস্থলে অবস্থিত এ শহরের ওপর আশপাশের জেলাগুলোর কৃষি, পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা অনেকাংশে নির্ভরশীল। তবে নগর সুবিধা সম্প্রসারণে সীমাবদ্ধতার অভিযোগ ছিল দীর্ঘদিনের।

ইতিহাস অনুযায়ী, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা দেশের প্রাচীন পৌর প্রতিষ্ঠানগুলোর একটি। পরবর্তীতে এর আয়তন বৃদ্ধি পেলেও সিটি করপোরেশনে উন্নীত করার দাবি ক্রমেই জোরালো হয়।

নগর বিশেষজ্ঞদের মতে, সিটি করপোরেশন হওয়ায় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডিজিটাল সেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাড়বে সরকারি বরাদ্দ পাওয়ার সম্ভাবনাও।

তবে সচেতন মহল বলছে, যানজট, জলাবদ্ধতা, ফুটপাত দখল, অপরিকল্পিত বাজার ব্যবস্থা ও বর্জ্য সমস্যার মতো পুরোনো সংকটগুলো দ্রুত সমাধান না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, এ ঘোষণার ফলে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

বগুড়াবাসীর কাছে দিনটি তাই শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং একটি আধুনিক নগর গড়ার নতুন সম্ভাবনার সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।##

আরও পড়ুনঃ  শহিদ পরিবারের ভাতা কত হবে জানা যাবে বুধবার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST