PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শাজাহানপুরে ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে হামলার অভিযোগ

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২০, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
| 1
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলা এলাকায় একটি বাড়ির দরজা বাইরে থেকে আটকে রেখে শয়নকক্ষে হামলার অভিযোগ উঠেছে।

গত রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়ন-এর কাঁটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ছেলে শুভ জানান, তার বাবা একজন ভ্যানচালক। প্রতিদিনের মতো কাজ শেষে রাত ১০টার দিকে তারা বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে শয়নকক্ষের জানালায় জোরে আঘাতের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় পরিবারের সবাই জেগে ওঠেন।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা বিষয়টি টের পেয়ে জানালায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ভাঙচুর করে এবং বাড়ির প্রধান ফটক বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায়।

এ ঘটনায় তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। তারা ধারণা করছেন, পূর্ব শত্রুতার জেরে কিংবা পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। বর্তমানে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।

শুভ বলেন, “আমরা পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

আরও পড়ুনঃ  সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের ধনবাড়ী বীরতারা ইউপি শিশু মালাঞ্চ স্কুলে পাঠাগার উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST