PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নতুন তারিখ ৫ মে ওসমান হাদি হত্যা মামলার প্রতিবেদন ১২ বার পিছাল

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২০, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ
| 4
Link Copied!

মোঃ রাসেদুজ্জামান শুভ,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে গেছে। আদালত নতুন তারিখ ধার্য করেছেন ৫ মে ২০২৬।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২ বার পিছানো হলো।

মামলার সংক্ষিপ্ত পটভূমি

গত বছরের ১২ ডিসেম্বর ২০২৫ জুমার নামাজ শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। পরে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়। গত ৬ জানুয়ারি ২০২৬ ডিবি ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। বাদীপক্ষের নারাজির পর ১৫ জানুয়ারি আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। এরপর থেকে বারবার তারিখ পিছিয়ে চলছে।

আরও পড়ুনঃ  থানায় তদবির করতে গিয়ে গ্রেফতার বিএনপি নেতা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST