PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার নন্দীগ্রামে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

Editor-2
এপ্রিল ১৯, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
| 18
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) সকালে বগুড়া-নাটোর মহাসড়ক এর কাথম বেড়াগাড়ী এলাকায় সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মাহাবুব রশিদ জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি সড়কের ধারে ছিন্নভিন্ন অবস্থায় লাশটি দেখতে পান এবং পরে বিষয়টি এলাকাবাসীকে অবহিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে প্রায়ই দেখা যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ওই নারীই হতে পারেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দ্রুতগামী যানবাহনের চাপায় ওই নারীর মৃত্যু হয়। পরবর্তীতে দীর্ঘ সময় সড়কে পড়ে থাকায় একাধিক যানবাহনের চাপায় মরদেহটি মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়।
কুন্দারহাট হাইওয়ে থানা এর সহকারী উপপরিদর্শক (এএসআই) গনেশ চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, মরদেহটি এতটাই বিকৃত ছিল যে মুখ দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ৪ দিন ব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST