PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় স্কুল শিক্ষকের আত্মহত্যা

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৯, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
| 9
Link Copied!

 

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় পঙ্কজ কুমার মন্ডল (৪২) নামে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছে। শিক্ষক পঙ্কজ উপজেলার সোলাদানা ইউনিয়নের দক্ষিণ কাইনমূখী গ্রামের মৃত সুরেন্দ্র নাথ মন্ডলের ছেলে। ১৯ এপ্রিল রোববার সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বসতবাড়িতে শয়ন কক্ষের বাঁশের আড়ায় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ঘটনার দিন সকালে ভিকটিমের মা ঔষধ খাইয়ে নেওয়ার জন্য ছেলে পঙ্কজ কে বারবার ডাক দেয়, ডাকে কোন সাড়া না দেওয়ায় ঘরের ভিতরে প্রবেশ করে ছেলে কে ঘরের আড়াই ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। পরে লোকজন ছুটে এসে তাকে নামিয়ে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দেখান। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে থানার এসআই আয়ুব আলী ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেন। এলাকার অনেকেই জানান পঙ্কজ বিবাহের আগে শিক্ষকতা করতেন, মানসিক অসুস্থতার কারণে তার বিবাহবিচ্ছেদ সহ পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হন। এর আগে ও একবার সে আত্মহত্যার চেষ্টা করে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান।

আরও পড়ুনঃ  ৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST