PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়ায় প্রস্তুতি জোরদার প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৯, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
| 3
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান- আগামীকাল সোমবার সফরে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে এবং নিরাপত্তা, শৃঙ্খলা ও জনসেবামূলক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি রাখা যাবে না। তিনি সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, সমাজকল্যাণ সচিব ড. মুহাম্মদ আবু ইউসুফ, রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ শাহজাহান পিপিএমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার শেরপুরে ঝুঁকিপূর্ণ ইউটার্ন স্থায়ীভাবে বন্ধ, দুর্ঘটনা কমার আশা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST