
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
গ্রেফতারকৃতরা হলেন – রাজু (২৬), পিতা: মোঃ দেলোয়ার হোসেন, গ্রাম: বামনি, থানা: আদমদীঘি; মোঃ আসাদুল হক (২৪), পিতা: মোঃ আবু বক্কর সিদ্দিক, গ্রাম: খাদোয়া বিষ্ণাপুর, থানা: আক্কেলপুর, জেলা: জয়পুরহাট; এবং মোঃ আব্দুস সামাদ (৪০), পিতা: মৃত ইসমাইল শেখ, গ্রাম: বড় দিকসাই, থানা: পাবনা সদর, জেলা: পাবনা।
রোববার ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।


