PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, কারাদণ্ড ও অর্থদণ্ড

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৯, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
| 1
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

গ্রেফতারকৃতরা হলেন – রাজু (২৬), পিতা: মোঃ দেলোয়ার হোসেন, গ্রাম: বামনি, থানা: আদমদীঘি; মোঃ আসাদুল হক (২৪), পিতা: মোঃ আবু বক্কর সিদ্দিক, গ্রাম: খাদোয়া বিষ্ণাপুর, থানা: আক্কেলপুর, জেলা: জয়পুরহাট; এবং মোঃ আব্দুস সামাদ (৪০), পিতা: মৃত ইসমাইল শেখ, গ্রাম: বড় দিকসাই, থানা: পাবনা সদর, জেলা: পাবনা।

রোববার ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  দিঘলিয়ায় চায়ের দোকানে হামলা ও কুপিয়ে জখমের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST