PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার কাহালুতে বাড়ির উঠান থেকে ২০টি গাঁজার গাছ উদ্ধার

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৯, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
| 10
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হারলতা গ্রামে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে ২০টি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে কাহালু থানা পুলিশের এসআই মোজাম্মেল ও এসআই জমসেদ আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় শফিকুল ইসলামের বাড়ির উঠান থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম পালিয়ে যান। তিনি ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়ির উঠানে সবজির বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন।

এ ঘটনায় কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  আদালতের রায় উপেক্ষার অভিযোগ: বগুড়ায় প্রাচীর নির্মাণকালে ভাঙচুর, নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST