PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বাংলাদেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত অন্তত ৯জন

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৯, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ণ
| 5
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

দেশজুড়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত দেশের ছয়টি জেলায় বজ্রপাতে অন্তত ১২ জন নিহত এবং আরও অন্তত ৯ জন আহত হয়েছেন।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়। জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়। নিহতরা হলেন—আবুল কালাম (২৫), নাজমুল হোসেন (২৬), হাবিবুর রহমান (২৪), রহমত উল্লাহ (১৩) ও লিটন মিয়া (৩৮)।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে মিলন মিয়া (৩৫) ও তালেব উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন, যাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ময়মনসিংহ জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে রহমত আলী উজ্জল (৩০) ও মমতাজ আলী খান (৫৮) নিহত হয়েছেন।
এছাড়া নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় আলতু মিয়া (৬৫), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সুনাম উদ্দিন (৫৫) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় হলুদ মিয়া (৩৭) বজ্রপাতে নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীরা খোলা হাওর বা মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে আহত হন এবং ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পর মারা যান।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ সময় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় খোলা জায়গায় কাজ করার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নতুন কমিটির নেতৃত্বে গাজীপুর সদর শ্রমিক দলের আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST