
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয়-এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট মাহারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী তাপস কুমার মন্ডল, আনোয়ারুল হক, বাবলু মিয়া, গাজিউল হক, হাসানউল হক, জান্নাতুল ইসলাম, ওয়াহেদা মাজেদ, ঝুনু রায়, লাইজু খাতুন, আব্দুর রহিমসহ অন্যান্য শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পরীক্ষায় সাফল্য কামনা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল ও সফল হোক – এই প্রত্যাশা ব্যক্ত করেন।


