PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৭, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
| 2
Link Copied!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫ জনকে প্রায় ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ১ জনকে ৫০ টাকা এবং বাকি ৪ জনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— শ্রী রুবেল বাসফোড় (৩৬), পিতা: মৃত মনু বাসফোড়, সাং: নাগরকান্দি, হাতিবান্ধা; মোঃ সোহেল (৩৫), পিতা: মোঃ আসাদ আলী, সাং: নাগরকান্দি, হাতিবান্ধা; মোঃ সাবলু মিয়া (৪৩), পিতা: মৃত শওকত হোসেন, সাং: নাগরকান্দি, হাতিবান্ধা; মোঃ শরিফুল ইসলাম (৪৫), পিতা: মৃত ইবরাহীম ফকির, সাং: মহাস্থান পূর্বপাড়া; এবং মোঃ লালন (৩৫), পিতা: মৃত আফজাল হোসেন, সাং: মহাস্থান পূর্বপাড়া, থানা: শিবগঞ্জ, বগুড়া।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিচার কার্যক্রম সম্পন্ন করে উল্লিখিত সাজা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী দখলের অভিযোগ: তিনতলা ভবন নির্মাণে শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST