PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ধুনটে ১৬ দলীয় ভলিবল টুর্নামেন্ট প্রথম রাউন্ডের সপ্তম খেলা অনুষ্ঠিত 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৭, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
| 10
Link Copied!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলার বড় চাপড়া উদীয়মান ক্রীড়া সংঘের উদ্যোগে ১৬ দলীয় ভলিবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সপ্তম খেলা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার বড় চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

‎এদিনের খেলায় ধুনট উপজেলার আড়কাটিয়া ভলিবল দল ও জোড়শিমুল ভলিবল দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে মিজানুর রহমান মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহুরুল ইসলাম, নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন বড় চাপড়া উদীয়মান ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ঠান্ডা, সহ-সভাপতি হারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমিনসহ আশিকুর রহমান, মিজানুর রহমান, মধু মিয়া, জিল্লুর রহমান, আজিজুল হক রঞ্জু ও চিকাশী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুর আলম সর্দার ,চিকাশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, নিমগাছী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বনিজার রহমান বাটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বগুড়া জেলা ছাত্রদলের সহ সম্পাদক জিন্নাহুর রহমান রাকিব, নিমগাছটি ইউনিয়নের বিএনপির নেতা নূর আলম, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎খেলায় জোড়শিমুল ভলিবল দল ৭৭ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়। অপরদিকে আড়কাটিয়া ভলিবল দল ৩৭ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

 

‎

আরও পড়ুনঃ  দেবহাটা পুলিশের হাতে আটককৃত ভারতীয় রেনু ইছামতি নদীতে অবমুক্ত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST