PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১৬, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
| 4
Link Copied!

বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

গুড়া গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুশিক্ষিত, আলোকিত ও ভালো মানুষ হিসেবে গড়ে উঠে একদিন তোমরাই দেশ ও জাতির নেতৃত্ব দেবে। এজন্য মনোযোগ সহকারে পড়াশোনা করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও গোকুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক হামিদুর রহমান ডাবলু, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোকুল ইউনিয়ন পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, ইউনিয়ন বিএনপির ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মাওলানা ছামসুল হক মোল্লাহ এবং বিএনপি নেতা শাহাদাত হোসেন খানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শেষে বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ ফজলুল করিম।

বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আরও পড়ুনঃ  বেলাবোতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ও প্রাথমিক বিশ্রামাগার চালু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST