PriyoKhobor-PNG
সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার গাবতলীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার, ১ বছরের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৫, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
| 2
Link Copied!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম গাবতলী উপজেলার সদর ইউনিয়নের তরফ ভাঙ্গা গ্রামের মজিবুর রহমানের ছেলে।

বুধবার (১৫ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া-এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সদর ইউনিয়নের তরফ ভাঙ্গা এলাকা থেকে তাকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছার রায়পটন গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST