PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

তারাকান্দায় বাংলা নববর্ষ অনুষ্ঠানে এমপি মুফতি মুহাম্মদুল্লাহকে হেনস্তা ও কর্মীদের ওপর হামলার অভিযোগ

মোঃ রাসেদুজ্জামান শুভ || স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৪, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
| 3
Link Copied!

মোঃ রাসেদুজ্জামান শুভ || স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ কে তারাকান্দা উপজেলায় বাংলা নববর্ষের এক অনুষ্ঠানে হেনস্তার চেষ্টা ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও তার সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে উত্তেজনা দেখা দিলে মোতাহার হোসেন তালুকদারের সমর্থকরা এমপির দিকে এগিয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে এমপি মুফতি মুহাম্মদুল্লাহর কয়েকজন কর্মী আহত হন।

পরবর্তীতে হামলার প্রতিবাদে বের করা বিক্ষোভ মিছিলেও পুনরায় হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে মিছিলে থাকা লোকজনের ওপর আঘাত করেন। এতে বেশ কয়েকজন রক্তাক্ত ও আহত হন। আহতদের মধ্যে একজন আলেমের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  কোটচাঁদপুরে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST