
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।
সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।
শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের জন্য পান্তা-ইলিশের আয়োজন করা হয়, যা বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী অংশ হিসেবে উপস্থিত সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির নেতা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েলসহ যুবদল, ছাত্রদল, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


