PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় চার তারকা হোটেল নাজ গার্ডেনের এমডি হলেন শাফিন আহমেদ রন্টি

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১০, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
| 9
Link Copied!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ও প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল ‘নাজ গার্ডেন’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ শাফিন আহমেদ রন্টি। একই সঙ্গে হোটেলটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় হোটেলের সরাকা কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা তাঁর জ্যেষ্ঠ পুত্র মোঃ শাফিন আহমেদ রন্টির কাছে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বিএনপি নেতা সুজাউদ্দৌলা সনজু, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা শহিদুল ইসলাম স্বপন, শফিকুল ইসলাম, ফটো সাংবাদিক আল আমিন ও মামুনুর রশিদ মামুনসহ অনেকে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা হোটেল নাজ গার্ডেন প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার পর থেকেই দীর্ঘ প্রায় দুই দশক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে হোটেলটি দেশ-বিদেশে সুনাম অর্জন করে।

দায়িত্ব হস্তান্তর শেষে তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। বক্তব্যে তিনি জানান, বিএনপি সরকারের সময় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। তখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর শর্ত অনুযায়ী বিদেশি খেলোয়াড়দের আবাসনের জন্য আন্তর্জাতিক মানের হোটেলের প্রয়োজন ছিল। সেই প্রয়োজন থেকেই ১৫.১১ একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় ‘নাজ গার্ডেন’।

নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাফিন আহমেদ রন্টি বলেন, “সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরাঞ্চল সফরে এসে এই হোটেলে রাত্রিযাপন করেছেন, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি সকলের দোয়া কামনা করি, যাতে বাবার মতো আমিও এই প্রতিষ্ঠানের সুনাম বিশ্ব দরবারে তুলে ধরতে পারি।”

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে অভ্যর্থনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST