
লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০/০৪/২০২৬ ইং. তারিখে, দুপুর ১টা.০৫ ঘটিকার সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি হলুদ রংয়ের পিকআপ গাড়ি আটক করে। এ সময় পুলিশ পিকআপটি তল্লাশী করে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ আরফাতুল ইসলাম (২৪) এক যুবক কাট করে পুলিশ। আটকৃত আরাফাতুল কসবা থানার খাড়েরা গ্রামের মোঃ ইমান উদ্দিন ছেলে।সাং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
আপর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর ০৯/০৪/২০২৬ ইং. তারিখ, সন্ধ্যা ৭টা.৫০ ঘটিকার সময় নাসিরনগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশ অত্র থানাধীন নাসিরনগর সদর ইউনিয়নের নাসিরপুর পশ্চিমপাড়া এলাকার নৌকাঘাটগামী পাকা রাস্তা সংলগ্ন আলম মিয়ার বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা আসামিদের ফেলে যাওয়া ৪০ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ-সংক্রান্ত নাসিরনগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
আন্য অভিযানে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ০৯/০৪/২০২৬ ইং দুপুর ২ টা.৩৫ ঘটিকার সময় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। খাড়েরা ইউনিয়নের মনকশাইর এলাকা হতে আসামির বসত ঘরের ভিতর হতে ৫১ কেজি গাঁজা ও মাদক বিক্রয়কৃত নগদ ১১,২৫০/- (এগারো হাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধার ও রাকিব নামে এক যুবক সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। রাকিব (২৮)পিতা- নাসির মিয়া মাতা- রুহেনা গ্রাম-ধজনগর ২। ইয়ামিন (২৮)পিতা- আবুল কালাম আজাদ মাতা- নারগিস বেগম। ৩। নারগিস বেগম (৪০) পিতা-কফিল উদ্দিন পাঠান স্বামী-আবুল কালাম আজাদ উভয় গ্রাম- ব্রাহ্মণগ্রাম সর্ব থানা- কসবা জেলা- ব্রাহ্মণবাড়িয়া । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রাকিবের বিরুদ্ধে ০৪টি মাদক মামলা এবং ইয়ামিনের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
এ-সংক্রান্তে উল্লেখিত সকল থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। এবং সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


