PriyoKhobor-PNG
সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার বর্ষবরণ অনুষ্ঠান 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১০, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
| 5
Link Copied!

 

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার সকালে রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা বর্ষবরণ এ অনুষ্ঠানের আয়োজন করে। শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, অনিতা রাণী মন্ডল, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, জিন্নাতুন্নেছা পান্না, সাবেক কাউন্সিলর আসমা আহমেদ, প্রভাষক জাহাঙ্গীর আলম, সোমা রায়, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক কবরি সরকার, আজমিরা সুলতানা, কওসার আলী মোড়ল, বেতার শিল্পী কৃষ্ণা ব্যানার্জি, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন শারমিন আক্তার রিমা, চম্পা রাণী সাহা, তাসলিমা আক্তার পিয়া, সঙ্গীতা মন্ডল ও সুমাইয়া ইয়াসমিন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণ করেন। এছাড়া শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সদস্যরা সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  বোয়ালমারী মহিলা কলেজে উত্তেজনা: একদিকে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন, অন্যদিকে অধ্যক্ষের সংবাদ সম্মেলন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST