PriyoKhobor-PNG
সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী চেতনার বহিঃপ্রকাশ, অ্যাটর্নি জেনারেল

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১০, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
| 6
Link Copied!

আবুল হাসান কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী নতুন এক চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার সেই বিপ্লবের চেতনারই এক মূর্ত প্রতিফলন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ময়দানে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের মানুষ জুলাই বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখেছিল। জনগণের সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকার অত্যন্ত অঙ্গীকারবদ্ধ। সরকার ইতোমধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়নসহ বিপ্লবের চেতনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

শহিদ আবু সাঈদ হত্যা মামলার রায় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন

ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই এই রায় প্রদান করেছেন।

রায়ে কেউ সংক্ষুব্ধ হলে আগামী ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

আসামিপক্ষকে মিডিয়ায় প্রতিক্রিয়া না জানিয়ে আইনি পথ অনুসরণের পরামর্শ দেন তিনি।বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রসঙ্গে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, সরকার বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে আপসহীন। আইনমন্ত্রী ইতোমধ্যে সংসদে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেছেন। হাইকোর্টের এ সংক্রান্ত রায় বর্তমানে সুপ্রিম কোর্টে আপিল পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে এটি বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষার্থীসহ ৮ জন আহত, ৫ জন যশোরে রেফার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST