PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরের খাজুরায় স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১০, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ
| 8
Link Copied!

 

যশোর প্রতিনিধিঃ

যশোরের খাজুরায় দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ২৪০ দশমিক ৬০ গ্রাম।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লেবুতলা ইউনিয়নের কোদালিয়া ঈদগাঁহের সামনে যশোর-মাগুরা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আলামিন (৩২)। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার লক্ষণপুরে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানায়, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  কবর আখিরাতের প্রথম পর্ব
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST