PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরের খাজুরায় স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১০, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ
| 15
Link Copied!

 

যশোর প্রতিনিধিঃ

যশোরের খাজুরায় দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ২৪০ দশমিক ৬০ গ্রাম।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লেবুতলা ইউনিয়নের কোদালিয়া ঈদগাঁহের সামনে যশোর-মাগুরা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আলামিন (৩২)। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার লক্ষণপুরে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানায়, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  তথ্যবিবরণী ৯৮/চ,বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি সম্প্রসারণে জলিল টেক্সটাইল মিলস হস্তান্তর,প্রতিরক্ষা শিল্পে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে হবে------বাণিজ্য,শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST