PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফির ইন্তেকাল

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ৯, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
| 9
Link Copied!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি আর নেই। গত বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনসিপির পক্ষ থেকে এক শোকবার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
রাফিয়া রাফি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে বগুড়ায় সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছা এলাকায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে নিহত তিন শিক্ষার্থী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST