PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ৯, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
| 10
Link Copied!

 

আবুল হাসান কোটচাঁদপুর (ঝিনাইদহ)

৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কোটচাঁদপুর উপজেলার তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। সিনিয়র শিক্ষক মোঃ হাসানুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা এই বিদ্যালয়ের দূত। কঠোর পরিশ্রম ও নৈতিকতার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে হবে।

শিক্ষার্থীদের পরীক্ষার হলের শৃঙ্খলা এবং শেষ সময়ের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে ছোট ছোট উপহার ও মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  বোয়ালমারীতে উপজেলা পর্যায়ের স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST