PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন প্রকল্পের উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ৯, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
| 0
Link Copied!

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক নির্বাচনী ইশতেহারে খাল খনন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে খাল পুনঃখনন কাজের উদ্ধোধন করা হয়েছে।

৯ এপ্রিল বৃহস্প্রতিবার বেলা ২ টায় প্রায় ৪১ লক্ষ টাকার ব্যয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর খোদ্দরশুল ঝিনাইগাড়ী সোনামনু মাষ্টারের জমি হতে জীবনপুর অভিমুখে ১৮শ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করে জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া।

এসময় উপস্থিত ছিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার ছিদ্দিক, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ইউপি সদস্য কাওসার হোসেন, ছায়েম উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, বাবু, যুবদল নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।

স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন খালটি খনন না করার কারনে মাঠে জলাবদ্ধ হয়ে থাকতো। এতে ফসল নষ্ট হওয়ায় আমরা প্রতিবছর ক্ষতিগ্রস্ত হতাম। খালটি পুন:খনন হলে আমরা এই অঞ্চলের কৃষকরা উপকৃত হবো।

আরও পড়ুনঃ  পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST