PriyoKhobor-PNG
শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রায়গঞ্জে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ৯, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
| 28
Link Copied!

 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে জবরদখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের পূর্ব তেলিজানা গ্রামে বেদখলকৃত জমির ওপর এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. আব্দুর রজ্জাক মন্ডল।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা তাদের পৈত্রিক সম্পত্তি তার ভাগিনা মো. এরশাদ আলী জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ সময় বিভিন্নভাবে হুমকি-ধামকি, ভয়ভীতি প্রদর্শনসহ মিথ্যা মামলায় হয়রানিরও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি তাতে সাড়া দেননি। বরং তার সহযোগীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে, যা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে তাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ার এরুলিয়ায় বাসের চাপায় ৭ শ্রমিক নিহত, আহত ১৫
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST