PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে যুবককে গণপিটুনি, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ৯, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
| 7
Link Copied!

 

হাবিবুর রহমান, লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজির হাট বাজারে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গণপিটুনির ঘটনা ঘটেছে।(০৮ এপ্রিল) রোজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, কবির হোসেন রাকিব নামে ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে মারধর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান,ঐ দিনের বিভিন্ন সময়ে তাকে একাধিকবার গণপিটুনির শিকার হতে হয়েছে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। তারা বলেন, কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার পরিচয় ব্যবহার করে অপকর্মে জড়িয়ে পড়ায় প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা এবং সাংবাদিকতার মর্যাদা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST