PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় ছড়াকার মিজানুর রহমান শামীম 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ৯, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
| 5
Link Copied!

 নীলকমল সুশীল, চট্টগ্রামঃ

নতুন প্রজন্মের মেধা বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম।বিশিষ্ট লেখক ও ছড়াকার মিজানুর রহমান শামীম বলেছেন, নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম। ছড়া কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। বইমেলার এই আয়োজন আমাদের সাংস্কৃতিক চেতনাকে আরও শাণিত করবে। চসিকের এই ১৯ দিনের বইমেলা চট্টগ্রামের পাঠক ও লেখকদের মিলনমেলায় পরিণত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বই মেলা মঞ্চে স্বাধীনতা বই মেলার আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিন ব্যাপি বই মেলার ৯ম দিনে প্রখ্যাত ছড়াকারদের অংশ গ্রহণে ছড়াপাঠ উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মিজানুর রহমান শামীম বলেন, রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা ও গণঅভ্যুত্থানে মানুষকে উৎসাহিত করতে ছড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেওয়ালে দেওয়ালে লেখা অসংখ্য ছড়া পরে স্লোগানের মতো মানুষের মুখে ছড়িয়ে পড়ে। জুলাই আন্দোলনে মিছিল, রক্ত, কান্না ও আত্মত্যাগের পাশাপাশি কবিতা ও ছড়ায়ও ইতিহাস রচিত হয়েছে।

তিনি বলেন, ছড়া শুধু ছড়ায় সীমাবদ্ধ নেই। একটা ছড়ার সাথে মানুষের যে মেলবন্ধন সৃষ্টি হয় তা সাহিত্যের অন্য কোনো মাধ্যমে দেখা যায় না। মানুষের সাথে সাবলীলভাবে মিশে যেতে পারে একজন ছড়াকার। এখানেই ছড়ার সার্থকতা।

অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী ইকবাল পিন্টু ও রিফাত চৌধুরী লিজা গান পরিবেশন করেন এবং চসিকের প্রিমিয়ার কলেজ, কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাথরঘাটা মেনকা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

উৎসবে উপস্থিত কবি ও ছড়াকারগণ তাদের স্বরচিত ছড়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। মেলা প্রাঙ্গণে বইপ্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

প্রকাশক পরিষদের সহ সভাপতি, লেখক ও ছড়াকার মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক ছিলেন লেখক ও গবেষক অধ্যক্ষ আবু তালেব বেলাল, ছড়াপাঠ করেন ছড়াকার জসিম মেহবুব, উৎপল কান্তি বড়ুয়া, বিপুল বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, ফারজানা রহমান শিমু, ড. সৌরভ শাখাওয়াত।অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও ছড়াকার শাহাব উদ্দিন হাসান বাবু।

আরও পড়ুনঃ  মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST