PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ৪ শিশু নিহত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ
| 5
Link Copied!

কুষ্টিয়ার খোকসায় মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ৪ শিশু নিহত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লো- কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে মীম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে যু‌থি (১২)। বা‌কি একজ‌নের প‌রিচয় জানা যায়নি।

আরও পড়ুন—    ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহতঃ হিজবুল্লাহ

স্থানীয় ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, সকালে মক্তব থেকে বাড়ি ফিরছিল চার শিশু। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়‌ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পরে তিন শিশু মারা যায়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ব‌লেন, মাইক্রোবা‌সের চাপায় চার শিশুর মৃত্যু হয়ে‌ছে। প্রতিবাদে কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

প্রিয়খবর/নয়ন

আরও পড়ুনঃ  পাহাড়ের আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবেঃ স্বরাষ্ট্র উপদেষ্টা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST