PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

হাসিনাকে দেশে এনে বিচার করার ব্যাপারে যা বললেন ড. ইউনূস

প্রিয় খবর ডেস্কঃ
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ
| 1
Link Copied!

অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আমেরিকার স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে এক প্রশ্নের পর তিনি এই মন্তব্য করেন।

নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরোয়ার্ড’ শীর্ষক সম্মেলনে বুধবার অংশ নেন ড. ইউনূস। ওই সময় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় তাঁকে।

ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো হবে কি না–এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন হবে না? অপরাধ করে থাকলে তাঁকে (শেখ হাসিনা) ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত।’

আরও পড়ুন—    হাসিনার ‘গ্যাং অব ফোর’

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ সময় ড. ইউনূস জানান, নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তাঁর নেই। তিনি বলেন, ‘আমাকে দেখে কি মনে হয়, আমি নির্বাচনে লড়ব?’

বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে ড. ইউনূস বলেন, ‘এই ব্যবস্থা (অর্থনৈতিক ব্যবস্থা) সর্বাধিক মুনাফাকেন্দ্রিক। ব্যবস্থাটি একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করছে। এটি ব্যাপক বর্জ্য উৎপন্ন করছে। আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি, তা এই গ্রহ ধ্বংসের মূল। মানুষ একটি আত্মবিনাশী সভ্যতা তৈরি করেছে।’

ধনী দেশগুলোর মাধ্যমে হওয়া জলবায়ুর ক্ষতির বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বহন করা উচিত নয় বলেও মন্তব্য করেন ড. ইউনূস।

তিনি বলেন, ‘আপনারা আমাদের ওপর যেসব ধ্বংসের ভার চাপিয়েছেন, তা আমরা কেন বহন করব? ক্ষতির কারণ আপনারা, আর ফলাফল ভোগ করছি আমরা।’

এর আগে গত মাসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেছিলেন, শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। আওয়ামী লীগও পরবর্তী নির্বাচনে অংশ নিতে চায়।

প্রিয়খবর/নয়ন

আরও পড়ুনঃ  যানজট নিরসনের উপায় খোঁজার আহ্বান প্রধান উপদেষ্টার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST